সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের আওতাধীন বৌদ্ধদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনকল্পে নিম্নবর্ণিত কার্য সম্পাদন করা :-
(ক) তথাগত বুদ্ধ দেশিত ত্যাগ, ক্ষান্তি, সাম্য ও সংঘের নীতির অনুশীলন ও প্রচারের মাধ্যমে আপামর বৌদ্ধ জনসাধারণকে সম্যক জীবন-যাপনে উদ্বুদ্ধ করা।
(খ) ত্রিপিটক গ্রন্থাদির মূল পালিকে বাংলায় ও অন্যান্য ভাষায় অনুবাদ এবং গবেষণামূলক মৌলিক গ্রন্থাদি প্রকাশ।
(গ) বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা দান করার উদ্দেশ্যে ধর্মায়তন ও পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য ব্যবস্থা করা।
(ঘ) বৌদ্ধ ধর্ম বিষয়ক পত্রিকা ও পুস্তক ইত্যাদির মুদ্রণ ও প্রকাশ করা।
(ঙ) প্রতিষ্ঠানের উপরোক্ত কার্যসমূহ সম্পাদনের জন্য জাতি-ধর্ম-নির্বিশেষে বদান্য ব্যক্তিগণ হইতে শ্রদ্ধাদান সংগ্রহ, বিহার-মন্দির ইত্যাদির ধর্মীয় পরিবেশ উন্নয়নকল্পে ব্যবস্থা করা।