কার্যক্রম সমূহ:
(১) প্রতিটি বিহারে প্রতিদিন অথবা সপ্তাহে একদিন বিহার ভিত্তিক ধর্মীয় শিক্ষা চালু করা।
(২) বিদ্যালয় ও ধর্মীয় শিক্ষা পরিষদ কর্তৃক প্রণীত পাঠ্যসূচির আলোকে বিদ্যালয়ের তৃতীয় থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের ধর্মীয় বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা।
(৩) পরিষদের ত্রৈমাসিক মুখপত্র ‘ধর্মায়তন’ প্রকাশনা।
(৪) সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে মহামণ্ডল এলাকার বৌদ্ধ জন সাধারণের মধ্যে শিক্ষা পরিষদের আদর্শ ও উদ্দেশ্য প্রচার করা।
(৫) মহামণ্ডল ও ধর্মীয় শিক্ষা পরিষদের কার্যক্রমের বিশেষ অবদান সৃষ্টিকারী ব্যক্তিদের অবদানের স্বীকৃতি প্রদান ও সম্মান প্রদর্শন করা;
(৬) ধর্মীয় চেতনায় উজ্জ্বীবনে ও নৈতিক চরিত্র গঠন সহায়ক আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা।
(৭) ভিক্ষু-শ্রামণদের পালি শিক্ষার ব্যবস্থা করা।
কার্যক্রমের আওতাধীন এলাকাসমূহ:
উপজেলাসমূহ - রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনীয়া (আংশিক), মানিকছড়ি, কুমিল্লা জেলা, চট্টগ্রাম মহানগর ও রাজধানী ঢাকা।